• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

কুমিল্লায় ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কুমিল্লার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা হয়েছে।
গতকাল বুধবার রাতে ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে হত্যার অভিযোগ এনে ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেন। এতে ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, বাবা আবদুর রহিম, মা আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও তার স্বামী জাকারিয়াসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭মে) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ফারিয়ার বাবার অভিযোগ আপাতত আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত আসলে তখন বিধি মোতাবেক মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত হবে।
ওসি জানান, ঘটনার পর থেকে ফারিহার স্বামীসহ অন্যরা পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে ঘটনার রহস্যের জট খুলবে। পুলিশের অভিযান চলছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারিহা ও হৃদয় একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে মেহেদী হাসান হৃদয়ের সাথে ১৫ লাখ টাকার দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিবাহের পর থেকে তার স্বামী ও পরিবারের লোকজন ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। ফারিহা তার স্কুলশিক্ষক বাবার নিকট থেকে টাকা এনে দিতে না পারায় পরিবারে আরও কলহ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ফারিহার বাবা বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে আসামিরা হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ৯৯৯-এ কল করে পুলিশ ডেকে আনে। থানায় মরদেহ নেওয়ার পর আমাদের জানানো হয় ফারিয়া আত্মহত্যা করেছে। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানান।

এদিকে মেয়ে হারানোর শোকে এখনও আহাজারি করছেন ফারিহার মা। তাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, মেয়েকে হারিয়ে এখনো অনবরত কান্না করছেন তিনি।
এর আগে গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি (মুন্সেফবাড়ি) এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ ফারিহার মরদেহ উদ্ধার করে। ফারিহা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category