• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

কুমিল্লায় ডিবি পুলিশের অ/ভিযানে মোটরসাইকেল চো’র চ’ক্রের ২ সদস্য গ্রে/প্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৮ মে, ২০২৬

কুমিল্লায় সদর আলেখারচর এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ মে) জেলার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা পশ্চিমপাড়া এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে। পুলিশের তথ্য মতে, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), বাড়ি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন) এলাকার আবুল কামালের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর দিকনির্দেশনায় জেলাজুড়ে থানা পুলিশ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে কয়েকজন চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে একটি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলেও স্বীকার করেছে তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category