• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কু’পি’য়ে হ’ত্যা নিসচা ভৈরব শাখার নতুন কমিটি, সভাপতি আরিফুল ইসলাম -সম্পাদক আলাল উদ্দিন কুমিল্লায় শিশু নি’র্যা’তন মা’মলায় বিল্লালের মৃ’ত্যু’দণ্ড, ১ লাখ টাকা জরিমানা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কুমিল্লায় ১শত কেজি গাজাসহ আটক-২ কুমিল্লায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃ’ত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুমিল্লায় শিশু নি’র্যা’তন মা’মলায় বিল্লালের মৃ’ত্যু’দণ্ড, ১ লাখ টাকা জরিমানা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুমিল্লার বুড়িচং থানার একটি শিশু নির্যাতন মামলায় বিল্লাল নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, বুড়িচং থানার মামলা নং-৫, তারিখ ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, কুমিল্লার মামলা নং-২৭১/২৬ হিসেবে বিচারাধীন ছিল।
দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি বিল্লালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বিল্লাল কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি মসজিদ মাস্টার বাড়ির বাসিন্দা।তিনি হারুনুর রশিদের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category