শিরোনাম :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

গাজীপুরে শিখা প্রল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় শিখা” প্রকল্পের উপজেলা পর্যায়ের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের লক্ষ্য হলো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার ডা. তামান্না তাসনীম এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা,যৌন হয়রানি,বাল্য বিবাহ বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা করা বিষয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।
অরিয়েন্টেশন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. আরিফ সরকার, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, এস আই পলাশ বাউন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া,উপজেরা একাডেমিক সুপার ভাইজার ইউসুফ আহমেদ এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি বৃন্দ।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীরা যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করার উপর সকর সেক্টর ও উপস্তিত অংশগ্রহন কারীদের গুরুত্ব দিয়ে কাজ করতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category