• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে গোপালগঞ্জে ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ- উজ- জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউল হক, পিপিএম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার।

আলোচনা সভায় বক্তারা সঠিক পরিমাপ ব্যবস্থা, ভোক্তা অধিকার সংরক্ষণ, শিল্প ও বাণিজ্যে মেট্রোলজির গুরুত্ব এবং আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে মেট্রোলজির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্ভুল পরিমাপ ব্যবস্থা দেশের অর্থনীতি, ব্যাবসা-বাণিজ্য এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, আধুনিক ও নির্ভুল পরিমাপ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে টেকসই উন্নয়ন ও মানসম্পন্ন সেবা প্রদান সম্ভব।
সভা শেষে অংশগ্রহণকারীরা বিশ্ব মেট্রোলজি দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category