• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ

ছয় বছরের জব্দ ফেন্সিডিলের পরিণতি, জনসম্মুখে ধ্বংস ১৬ হাজার ৬১ পিস

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ করা ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার চালিয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।

জানা গেছে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া ১৫১টি মামলার আলামত হিসেবে দীর্ঘদিন আদালতের মালখানায় সংরক্ষিত ছিল এগুলো। মামলাগুলোর বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর আদালতের নির্দেশে জনসম্মুখে মাদকগুলো ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, “১৫১টি মামলার আলামত হিসেবে জব্দ করা ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনগত প্রক্রিয়া এবং প্রশাসনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category