• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর, প্রধান আসামি শাওন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মেলন, সভাপতি-সোহাগ,সম্পাদক-শাহাদাৎ শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

মো. বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কালাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালিমোহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই গ্রামের মো. জুয়েলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জোবায়ের। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর পর শিশুটির মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা পক্রিয়াধীন।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category