• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
শিশুমেলা বিদ্যানিকেতন-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা আবারও সিরাজগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক-কাজী দিলরুবা আজাদ শিল্পি নীলফামারীতে ডোমারে তরুণীর ম’র’দেহ উদ্ধার করেছে পুলিশ সরকারি ঈদ উপহারে নগদ অর্থ, জানতেন না অনেক দুস্থ মানুষ-ফজলুল হক মিলন কোতয়ালী পুলিশের অ’ভিযানে মা’দক কা’রবারি হোসেন গ্রে’ফ’তার ভৈরব ষ্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা মৌলভীবাজারে ঈদযাত্রা নিরাপদে বাস কাউন্টারে অ’ভিযান নওগাঁয় মা’দকের শী’র্ষ ডিলার সুমন ও তার দুই সহযোগীকে গ্রে’ফ’তার মোংলার ঠাকুরানী খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করলেন পরিবেশ-প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজের স্থান পরিদর্শনে- মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন, কেমন কাটল

নিজস্ব ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬

ফাইল-ছবি

বড় রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম ১০০ দিন পার হয়েছে।
রাজনৈতিক অচলাবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গভীর সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকার গঠন করে বিএনপি।
দায়িত্ব গ্রহণের শুরু থেকেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বাড়তি চাপ মোকাবিলা করতে হচ্ছে এই সরকারকে।
এ সময় নতুন করে জ্বালানি সংকট এবং অন্যান্য নানা চ্যালেঞ্জও সরকারকে বেশ ভোগাচ্ছে বলে মনে করা হচ্ছে।
শুরু থেকেই সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কিছু পদক্ষেপ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কিছু রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের সমালোচনার কারণও হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মাত্র ১০০ দিনের ভিত্তিতে পাঁচ বছর মেয়াদি সরকারের সফলতা-ব্যর্থতা পুরোপুরি মূল্যায়নের সুযোগ না থাকলেও, শুরুটা কেমন হলো সেটিও গুরুত্বপূর্ণ।
তাদের মতে, এই সময়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মনোযোগ দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য খাতভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিয়েছে সরকার।
কিছু ক্ষেত্রে সফলতার ইঙ্গিত মিললেও এখনো অনেক গুরুত্বপূর্ণ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি।
বিশেষ করে দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের ভূমিকা এখনো যথেষ্ট কার্যকর হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা।
তবে ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতিকে সামাল দেওয়ার যে চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে, তা মোকাবিলা কতটা সফল হবে—এটি বুঝতে আরও কিছুটা সময় প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা।
“আসন্ন বাজেটেই বোঝা যাবে সরকার অর্থনীতি নিয়ে কী ভাবছে। তাদের অগ্রাধিকার বুঝতে বাজেটটি আমাদের দেখতে হবে,” বিবিসি বাংলাকে বলেন অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান।
এদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে এবং বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় গৃহীত ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রায় ৬২ শতাংশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।

সূত্র-BBC News বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category