• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

নওগাঁয় পিতাকে হ’ত্যা, ডিবির অভিযানে আটক মা’দকাসক্ত ছেলে

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মাদকদ্রব্য সেবন নিষেধ করা কে কেন্দ্র করে নওগাঁয় রিক্সা চালক পিতাকে নির্মমভাবে হত্যার প্রধান আসামি ছেলে সুমন (২৫) কে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সুপার এর বিশেষ নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিহত মাহতাব আলী একজন রিকশাচালক ছিলেন। তার ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকের নেশাকে কেন্দ্র করে প্রায়ই বাবা-মা ও স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ হতো। মারধর ও নির্যাতনের কারণে স্ত্রী ঢাকায় চলে যান। গত ৩ জুলাই স্ত্রী বাড়িতে ফিরে এলে আবারও পারিবারিক অশান্তি শুরু হয়।

জানা গেছে, গত ৫ জুলাই রাতে মাহতাব আলী ও তার ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাবা ছেলেকে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সেই কথায় ক্ষিপ্ত হয়ে ৬ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সুমন তার বাবাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাহতাব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ সুপার দ্রুত আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

নির্দেশনা পাওয়ার পর ডিবির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। গ্রেফতার এড়াতে আসামি এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়ালেও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। অবশেষে মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ সব ধরনের গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধী যতই পালিয়ে বেড়াক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category