• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের জনের মৃত্যু

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় জমিতে কাজ করার সময় সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলায় ইসমাইল সরদার (৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এই দুই মৃত্যু ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে ও ইসমাইল সরদার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকাল নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকটশব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category