• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

নবীগঞ্জে ব্যাটারি চু’রির চেষ্টায় বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে যুবকের মৃ’ত্যু

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বরাকনগর গ্রামে চার্জে রাখা একটি মিশুক (ইজিবাইক) থেকে ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শোয়েব মিয়া নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বরাকনগর এলাকার শাহজালাল অটো রাইস মিল প্রাঙ্গণে চার্জে রাখা একটি মিশুকের ব্যাটারি খুলে নেওয়ার সময় শোয়েব মিয়া সচল বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
শুক্রবার সকালে রাইস মিলের একজন চালক কাজে এসে প্রাঙ্গণে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে নবীগঞ্জ থানায় খবর দেওয়া হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জে থাকা মিশুকের ব্যাটারি খুলে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category