ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে মনোরম পরিবেশে অবস্থিত সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২১ সদস্যের নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মোহাম্মদ রাইফুল ইসলাম সাজ্জাদ কে আর সাধারণ সম্পাদক নুসরাত জাহান মাইশা কে।
নতুন কমিটিতে সহ -সভাপতি হিসেবে রয়েছেন আবির আহমেদ। প্রশাসনবিষয়ক সহ-সভাপতি (ভিপি) হিসেবে রয়েছেন তন্ময় আকাশ চৌধুরী। সহকারী ভিপি অব অ্যাডমিনিস্ট্রেশন পদে রয়েছেন সাতক্কি সরকার, কাওসার মিয়া, হোসাইন চাকদার ও সাগর হোসাইন।
সাধারণ সম্পাদকের পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরিফ মোল্লাহ এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত তালুকদার জীম, সিয়াম চৌধুরী ও জহিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শরীফ মিয়া। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সায়ান চৌধুরী, তৃষা রানি বিশ্বাস, মোহাম্মদ সাহারাত ও মাইনুল ইসলাম শাহান। কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নয়ন মিয়া।
এ ছাড়া ক্লাব অফিসার হিসেবে জাহিদ বিন শাদিন, প্রচার ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক হিসেবে মো. আলিব উল হক চয়ন এবং ফটোগ্রাফি ও ভিডিও সম্পাদক হিসেবে জুলকার নাঈম রানা দায়িত্ব পেয়েছেন।
ঘোষিত কমিটির মেয়াদ ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত। নির্ধারিত মেয়াদ শেষে পরবর্তী ব্যাচের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী কমিটির সভাপতি তানভীর আহমেদ (জিসান) ও সাধারণ সম্পাদক রাজবীর দাস রনিকে বর্তমান কমিটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন নাসিরনগর সরকারি কলেজ কালচারাল ক্লাবের সভাপতি তানভীর আহমেদ (জিসান) এবং সাধারণ সম্পাদক রাজবীর দাস রনি।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির মাধ্যমে নাসিরনগর সরকারি কলেজের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সৃজনশীলতার বিকাশ এবং কলেজের সাংস্কৃতিক পরিবেশকে আরও প্রাণবন্ত করাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।
নতুন নেতৃত্বকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মডারেটর প্রবোধ মাইশান ও সৈয়দ লুৎফুল হায়দারের দিকনির্দেশনা ও সহযোগিতায় নতুন কমিটি সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নাসিরনগর সরকারি কলেজ কালচারাল ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি:
সভাপতি— মোহাম্মদ রাইফুল ইসলাম সাজ্জাদ; সহসভাপতি— আবির আহমেদ; ভিপি অব অ্যাডমিনিস্ট্রেশন— তন্ময় আকাশ চৌধুরী; সহকারী ভিপি অব অ্যাডমিনিস্ট্রেশন— সাতক্কি সরকার, কাওসার মিয়া, হোসাইন চাকদার ও সাগর হোসাইন; সাধারণ সম্পাদক— নুসরাত জাহান মাইশা; যুগ্ম সাধারণ সম্পাদক— আরিফ মোল্লাহ; সহকারী সাধারণ সম্পাদক— নুসরাত তালুকদার জীম, সিয়াম চৌধুরী ও জহিরুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক— শরীফ মিয়া; সহকারী সাংগঠনিক সম্পাদক— সায়ান চৌধুরী, তৃষা রানি বিশ্বাস, মোহাম্মদ সাহারাত ও মাইনুল ইসলাম শাহান; কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক— নয়ন মিয়া; ক্লাব অফিসার— জাহিদ বিন শাদিন; প্রচার ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক— মো. আলিব উল হক চয়ন; ফটোগ্রাফি ও ভিডিও সম্পাদক— জুলকার নাঈম রানা।