• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
নি’খোঁ’জের তিন দিন পর পুকুর থেকে যুবকের ম’রদেহ উদ্ধার কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে জলিরপাড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত সেবার মাধ্যমে আলোচনায় মেম্বার প্রার্থী রহিদুল ইসলাম (রহিদ)

পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলার ০৮ নং সোনাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ) দুপুরে সোনাদিয়া ইউনিয়ন হিল্টন রোড় পরিষদের জায়গায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চন্দ্র ভূষণ দে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম মোল্লা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম মোল্লা বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সোনাদিয়া ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”

প্রশাসনিক কর্মকর্তা চন্দ্র ভূষণ দে বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণের প্রতিও সবাইকে সচেতন হতে হবে।

পরে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category