• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

কেক কাটার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক আলোচনা সভা রেলস্টেশন সংলগ্ন কার্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ।
এছাড়াও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবুলাল মাহাতো, সাবেক সভাপতি সায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক লাবু সরদার, সহ-সভাপতি আবিদুর রহমান সহ আরো অনেকে।
বক্তারা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকদের নায্যমূল্যের দাবি জানান।
আলোচনা সভা শেষে নিহত শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান সহায়তা প্রদান করা হয়। পরে সদস্যদের নিয়ে ফ্রি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category