• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পানছড়িতে ৩ বিজিবির সবুজায়ন অভিযান, রোপণ হবে আড়াই লাখ গাছের চারা

শাহজাহান কবির সাজু, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর লোগাং জোন। এ কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৫০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার লোগাং জোন সদর দপ্তরে মাল্টা বাগানে চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাম্প ও বিওপির অধীন দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। একই সঙ্গে বিজিবির ক্যাম্প, বিওপি ও জোন এলাকার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম (অধিনায়ক, ৩ বিজিবি লোগাং জোন) বলেন,
আজ আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য দুই লাখ ৫০ হাজার চারা রোপণ করা। বিজিবির অধীনস্থ বিওপি, ক্যাম্প ও জোন এলাকায় আমরা নিজেরা চারা রোপণ করব। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার সাধারণ মানুষের মাঝেও চারা বিতরণ করা হবে, যাতে সবাই নিজ নিজ জায়গায় গাছ লাগাতে পারেন এবং এর সুফল ভোগ করতে পারেন।”
তিনি আরও বলেন, “সরকারের দেশব্যাপী সবুজায়নের লক্ষ্য বাস্তবায়নে বিজিবি এই কর্মসূচি হাতে নিয়েছে। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, এই উদ্যোগের সুফল দীর্ঘমেয়াদে এলাকার মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category