• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর, প্রধান আসামি শাওন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মেলন, সভাপতি-সোহাগ,সম্পাদক-শাহাদাৎ শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শফিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সাথে পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক মো: মিজানুর রহমান, পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজার জেলায় উদ্বোধন করেন এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে বনজ ফলজ ঔষধি বৃক্ষ রোপন করা হবে।

এ সময় জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশ বনজ ফলজ ঔষধী শতাধিক বৃক্ষ রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category