• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

বন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমানের মানবিক উদ্যোগ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার ১ ও ৬ নম্বর ওয়ার্ডের মনু নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী পরিবারের হাতে ভাত, ডাল ও মোরগের মাংস পৌঁছে দেন।
খাদ্য বিতরণকালে মনোয়ার আহমেদ রহমান বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সংকটে দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।”
তিনি জানান, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমানের নির্দেশনায় এই ত্রাণ ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জারাদিশ খান, বিএনপি নেতা কমরু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, মাহিন খান লিটু, মাহফুজুর রহমান মফিজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুলেমান মিয়া, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, আফছর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মজিদ আহমদ, ফুয়াদ আহমদ, জামিল আহমেদ, আল-আমিন, গোবিন্দ সরকার, কেশব ধর, কানন দাশ, রাজন পাল, আলম মিয়া, কাদির মিয়া, জহির ইসলাম, পৌর ছাত্রদল নেতা মুন্না মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে বিশেষ করে মনু নদীর তীরবর্তী ১ ও ৬ নম্বর ওয়ার্ডের বহু পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার এই উদ্যোগ বন্যার্ত মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা মনোয়ার আহমেদ রহমানের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দুর্যোগকালীন সময়ে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category