• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

বাগেরহাটে কুইজ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মনজুর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মো: জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ আওয়াল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: বাবুল ফকির, খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কবির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মাসুম বিল্লাহ, জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাছুম ফকির, খানপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হাও: শরিফুল ইসলাম লিটু, যুগ্ম সাধারন সম্পাদক মো: মিকাইল শেখ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, মাহফুুজুর রহমান সেন্টু, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: আজাদ ফকির, প্রাক্তন শিক্ষক হাও: তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়’সহ পার্শ্ববর্তী চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের আঙিনায় গাছের চারা রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category