• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

বিএসএফের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে শূন্য রেখায় আটকে দিল বিজিবি

রাজেকুল ইসলাম , নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে পুশইনের শিকার ১৭ জনকে সীমান্তের শূন্য রেখায় আটকে রেখে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিজিবি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানস ল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের পান্নাছড়া ক্যাম্পের অধীন ৮৮ বিএসএফ সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে হাঁপানিয়া বিওপির বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং শূন্য রেখায় অবস্থানরত অবস্থায় সনাক্ত করে।

পুশইনের শিকারদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা বর্তমানে দুই দেশের সীমান্তবর্তী নোম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। একই সময়ে বিএসএফ সদস্যদেরও সীমান্তের ওপারে সতর্ক অবস্থানে দেখা যায়।

সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া উপেক্ষা করে এ ধরনের একতরফা পুশইনের ঘটনা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কোনো দেশের নাগরিককে যথাযথ যাচাই-বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া অন্য দেশের ভূখণ্ডে প্রবেশে বাধ্য করা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।”

সীমান্তে বিজিবির এই তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের ফলে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ভেস্তে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category