• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন নান্দাইলে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ অ’প’রাধ দমনে বেলকুচিতে সচেতনতামূলক আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা, লম্পট আটক দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান: নিজস্ব ঠিকানায় হালুয়াঘাট প্রেসক্লাব বাগেরহাটে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ নলচিরা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী মোহাম্মদ আলী বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

মো.শফিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের কর্মকর্তারা।
পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল।
অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির প্রস্তুতি চলছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আলী হোসেনের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া আটক অপর দুই ব্যক্তির সম্পৃক্ততার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category