• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাতক্ষীরা জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের ম’রদেহ উদ্ধার হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের ম’রদেহ উদ্ধার ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হু’মকি কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃ’ত্যু ছয় বছরের জব্দ ফেন্সিডিলের পরিণতি, জনসম্মুখে ধ্বংস ১৬ হাজার ৬১ পিস বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি দিলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি দিলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলার উন্নয়নে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান।
২০ শে জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় মাদক সমস্যার ভয়াবহতা তুলে ধরে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, ইমাম, জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত বেলকুচি গড়তে সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে সমন্বয় সভা করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন সহ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category