• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

বেলাবোতে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত

মোঃ বাদল মিয়া, বেলাবো( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে (প্রায় ৫ শত) অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। শনিবার (১৭ মে ২০২৬) চর উজিলাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় চর উজিলাব ইউনিয়নের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম
সম্রাট।তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় উপকারভোগীরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category