• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
স্মৃতি-ভালোবাসায় পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের পুনর্মিলনী কুমিল্লা নদী পার হতে গিয়ে নেভি কলেজ শিক্ষার্থী নি’খোঁজ গোপালগঞ্জে পিকআপ-প্রাইভেটকার সং’ঘর্ষে আ’হত ২৬ না ফেরার দেশে চলে গেলন ঈব্রাহীম মিয়া, দাফন সম্পন্ন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ পাঁচবিবিতে ২৭ গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী- শামীম মন্ডল আমাদের শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের- মির্জা ফখরুল জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ বেলকুচিতে গীতা স্কুল ও রাস্তা উদ্ভোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান

ভৈরবে ইয়াবা-হেরোইনসহ নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব-এ মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর এলাকার পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত আক্কাছ মিয়ার স্ত্রী লতিফা বেগম (৫৮), একই এলাকার সজিব মিয়ার ছেলে জিহাদ মিয়া (২০) এবং তারাকান্দা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে জাকির হোসেন (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লতিফা বেগমের বসতঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জিহাদ মিয়ার কাছ থেকে ৫ পুরিয়া গাঁজা ও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পরিদর্শক চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দায়ের করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত লতিফা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ড, জিহাদ মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জাকির হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category