• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
ভৈরবে ঋণের চাপে গৃহবধূর ফাঁ’সিতে ঝুলে আ’ত্ম’হ’ত্যা ভৈরবে যুবলীগ নেতা আল আমিন সৈকত কে কু/পি/য়ে হ/ত্যা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন

ভৈরবে ঋণের চাপে গৃহবধূর ফাঁ’সিতে ঝুলে আ’ত্ম’হ’ত্যা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ঋণের টাকা পরিশোধের চাপে হনুফা বেগম নামে এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার সকাল পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় আলীম উদ্দিন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ গামছা দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই হাফিজুর রহমান।

নিহত গৃহবধূ ভৈরব উত্তর পাড়া এলাকার রিকশা গ্যারেজ মেকার আক্রাম হোসেনের স্ত্রী।
স্থানীয়দের ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ হনুফা বেগম ৩ সন্তানের জননী। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে এক ছেলেকে বিভিন্ন এনজিও ও বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ধারদেনা করে টাকা এনে প্রবাসে পাঠায়। ওই ছেলে সুবিধা করতে না পারায় আরেক ছেলেকে বিদেশ পাঠাতে দালালকে টাকা দেয়। দালালচক্র ছেলেকে বিদেশ নিতে পারেনি। সেই টাকাও দালাল থেকে উদ্ধার করতে না পেরে অসহায় হয়ে পড়ে। অপরদিকে বিভিন্ন এনজিওসহ পাওনাদারদের চাপে কোন রাস্তা না পেয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে ভৈরব থানার এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঋণের চাপে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category