কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে মাদক কারবারী নারী ও একজন মাদকসেবীকে সাজা ও অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৫ আগষ্ট মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটার সময় আমলাপাড়া বালুর মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারী শম্পা (২৮) ও মাদকসেবি রুবেল (৩১) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারৃত শম্পা আমলাপাড়া এলাকার ছোলাইমান মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া একই এলাকার জাহিদ হোসেন ওরফে ভোলা মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,
সহকারী কমিশনার ভূমি (ভৈরব) ও আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল কর্তৃক মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ঊনিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক শম্পা এবং মাদক সেবন ও সেবনের উপকরণ সহ রুবেল কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে শম্পাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার পাঁচশত টাকা অর্থদন্ড করেন। এছাড়াও মাদক সেবনের কথা স্বীকার করায় মো:রুবেল মিয়াকে পঁয়চল্লিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড় বালুর মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শম্পা ও রুবেল নামে দুইজনকে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার সহ জব্দ করে উল্লিখিত দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ নির্বাহীু ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক মহোদয়ের নিকট প্রসিকিউশন দায়ের করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামি শম্পা কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার পাঁচশত টাকা এবং আসামী মো:রুবেল মিয়াকে পঁয়চল্লিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।