• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

ভৈরবে মা-ছেলের কৃতিত্বে গর্ব, শ্রেষ্ঠ শিক্ষিকা খালেদা বেগম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ভৈরব উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা বেগম। তার এই সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জানা যায়, খালেদা বেগমের বড় ছেলে সি এম খালাফ মাহমুদ আদর, কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী, জাতীয় ও জেলা পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ডে উন্নীত হয়েছেন। শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রধানমন্ত্রী প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়াও জাতীয় ও জেলা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আদর “একক অভিনয়” বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান, গল্প বলা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিতর্ক প্রতিযোগিতায় তার দল দ্বিতীয় স্থান লাভ করেছে।

আদরের বাবা জহিরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বলেন, ছেলে যেন ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় রাখতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category