ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। ৬ জুলাই সোমবার ভোর রাতে ভৈরব রেলওয়ে স্টেশনে উল্লিখিত পরিমানের গাঁজা উদ্ধার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক সোয়া পাঁচটার সময় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় স্কসটেপ দ্বারা মোড়ানো ০২ টি প্যাকেট যার প্রতিটিতে এক কেজি করে মোট ২ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।