শিরোনাম :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মির্জাপুরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মো:রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের মর্মান্তিক বজ্রপাতে মঙ্গলবার ( ২৮ এপ্রিল) বিকেলে নিহত হয়েছেন মিজানুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি। নিহতের পিতার নাম আব্দুল হামিদ শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর নাগরপাড়া নিজ জমিতে অন্য কৃষকদের সাথে ধান কাটছিলেন। দুপুরে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। কিন্তু বজ্রপাতে অন্য কোন কৃষক আহত হয়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category