• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল আজ মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া দাখিল মাদ্রাসা এবং কনকপুর ইউনিয়নের শাহ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে স্থাপিত আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন। তিনি আশ্রয় নেওয়া মানুষের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন।

পরে তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category