• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও দুর্গতদের পাশে জেলা পরিষদ সদস্য হাবীব আজম

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে রাঙামাটি জেলায় এক ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে পাহাড়ধসের ঝুঁকি চরম আকার ধারণ করায় নিরাপত্তার স্বার্থে হাজার হাজার মানুষকে নিজেদের বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ৩৬৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
​এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে গতকাল শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মো. হাবীব আজম পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র, ভেদভেদি আশ্রয়কেন্দ্র এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভবন আশ্রয়কেন্দ্রসহ পৌর এলাকার বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন।​এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। দুর্গত মানুষের কষ্টের কথা শুনে তিনি তাদের সাহস ও সান্ত্বনা দেন।পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম বলেন, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে রাঙামাটি জেলা পরিষদের মাধ্যমে পৌর এলাকার জন্য যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সাধারণ মানুষের পাশে থাকবে।
পরিদর্শনের একপর্যায়ে এক মানবিক ও হৃদয়স্পর্শী মুহূর্তের সৃষ্টি হয়, যখন মো. হাবীব আজম আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ছোট ছোট শিশুদের হাতে চকলেট তুলে দেন। দুর্যোগের এই কঠিন সময়ে হঠাৎ এমন উপহার পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় জেলা পরিষদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক এম এ জয়, ভেদভেদি লোকনাথ মন্দিরের দপ্তর সম্পাদক রঞ্জিত দাশ, গ্রিন হিল স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সাকিবুল হাসান সায়েম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক ফাহিম হোসেন, সদস্য সচিব নাজমুল হাসান নয়ন এবং ক্লাবের সদস্য মো. সিদ্দিকুর রহমান সাগর, ইয়াসিন উদ্দীন মেঘ, রাম দাশ, সাব্বির হোসেন, ইমরানসহ অন্যান্যরা।​উপস্থিত নেতৃবৃন্দ ও ক্লাবের সদস্যরা আশ্রয়কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, দুর্গতদের থাকা-খাওয়ার ব্যবস্থা, শিশু ও বয়স্কদের জরুরি চিকিৎসা এবং মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজখবর নেন এবং দুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এদিকে জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, রাঙ্গামাটি জেলা পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে নিরলস কাজ করে যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category