• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
স্মৃতি-ভালোবাসায় পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের পুনর্মিলনী কুমিল্লা নদী পার হতে গিয়ে নেভি কলেজ শিক্ষার্থী নি’খোঁজ গোপালগঞ্জে পিকআপ-প্রাইভেটকার সং’ঘর্ষে আ’হত ২৬ না ফেরার দেশে চলে গেলন ঈব্রাহীম মিয়া, দাফন সম্পন্ন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ পাঁচবিবিতে ২৭ গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী- শামীম মন্ডল আমাদের শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের- মির্জা ফখরুল জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ বেলকুচিতে গীতা স্কুল ও রাস্তা উদ্ভোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান

রাণীনগরে দিনেদুপুরে শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে দু’র্ধর্ষ চুরি

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলা সদরের কাঁচ বাজার এলাকায় বুধবার (৬ মে) দিনেদুপুরে বাসার মধ্যে শতবর্ষী এক বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে রেখে ১২ভরি স্বর্ণসহ নগদ আড়াই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানাগেছে, ঘটনার দিন গত বুধবার (৬মে) দুপুর একটা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় উপজেলার মাছ ও কাচা বাজার এলাকায় আব্দুস সালাম হোসেন মুক্তার বাড়িতে চুরির এই ঘটনা ঘটে। সালাম হোসেন তার শতবর্ষী বৃদ্ধা মাকে বাড়িতে রেখে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নওগাঁয় যান। আর এই সুযোগে চোরেরা সালামের বাড়িতে ঢুকে তার বৃদ্ধ মাকে একা পেয়ে রশি দিয়ে বেঁধে ফেলে।

  1. এরপর সালামের ঘরের আলমারি ভেঙ্গে আলমারিতে রাখা রুলি বালা ৩ জোড়া, ২জোড়া কানের দুল, ২টি গলার হার, ২টি গলার চেইনসহ মোট ১২ভরী স্বর্ণ এবং নগদ ২লাখ ৫০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। সালামের দাবি স্বর্ণ ও নগদ টাকা মিলে এতে তার প্রায় ৩২লাখ ৫০ হাজার টাকার মতো চুরি হয়েছে।

তাদের ধারণা বাড়ির সাথে হেলে পড়া একটি আম গাছ দিয়ে বাড়ির ভিতর ঢুকে মায়ের মুখ ও হাত বেঁধে রেখে দরজা ও আলমারি ভেঙে বিভিন্ন গহণাসহ মোট ১২ভরি স্বর্ণের জিনিস চুরি করে। সেই সাথে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা। অবশ্য চুরির পর মায়ের মুখের বাঁধন খুলে ঘরে শিকল দিয়ে রেখে চলে যায়। বৃদ্ধা মা হতবম্ব হয়ে গেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে স্থলে গিয়েছিল। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category