• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শরীয়তপুরে ইয়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শরীয়তপুর গোসাইরহাট থানার মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ ইউনুস ঘরামী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬জুলাই) দিবাগত সন্ধায় পোনে ৮ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর মামলায় আদালতের মাধ্যমে জেলাতে পাঠানো হয়।

আটককৃত মাদক কারবারি গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল গ্রামের মন্নান ঘরামীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দাশেরজঙ্গল বাজার এলাকায় অভিযান চালায় এসময় ইয়াবা বিক্রির সময় ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইউনূস কে হাতেনাতে গ্রেফতার করে।

এ ব্যাপারে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মাদক মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের জন্য সোমবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category