• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ

সাতক্ষীরা সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও টাকা ফেরত

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম জুলাই/২০২৬ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২২ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়াও ভিকটিমের ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া টাকা অভিযোগের প্রেক্ষিতে জুলাই মাসে বিকাশ/নগদ/রকেট এর সর্বমোট=৪৮,০০০/- টাকা উদ্ধার করেন।

অদ্য ২২ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ/নগদ/রকেট এর টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category