• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
নাসিরনগর সদর হাসপাতালে অ্যান্টি-র‌্যাবিস টিকা হস্তান্তর,এমপি এমএ হান্নান বিশ্বকাপ ফাইনালের রাতে ৮ হাজার মানুষের ভোজ, উৎসবে মেতেছে কোটালীপাড়ার আর্জেন্টিনা ভক্তরা ফুটবল উন্মাদনায় ভৈরবপুরে ৮ বংশের ৭০০ মানুষের মিলনমেলা বাগেরহাটে নির্ধারিত সময়ের আগেই দেলভাষানি খাল অবমুক্ত করলেন দখলকারীরা হবিগঞ্জে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি গ্রে’প্তার ৩ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নাজমুস সাদাত মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য আমীরুজ্জামান ফারুকের স্মরণে শোক সভা ঠাকুরগাঁওয়ে ১৫ বছর পর বিচার, শিশু ধ’র্ষ’ণ মা’মলায় ৬ জনের দ’ণ্ড আওলাই ইউপিতে আবারও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি ফলকে বিয়ানীবাজার প্রেসক্লাবের শ্রদ্ধা

হবিগঞ্জে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি গ্রে’প্তার ৩

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ব্যবসায়ী পরিবারের গাড়ির গতিরোধ করে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (১৮ জুলাই) বিকেল ও রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) এবং একই এলাকার অহিবুর রহমান (২৫)।

র‍্যাব জানায়, গত ১৯ জুন রাত আনুমানিক ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার পথে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছান। এ সময় পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ব্যবহৃত গাড়ির গতিরোধ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়। এরপর ডাকাত দল গাড়িটি নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মো. সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্তে অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকা এবং রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “র‍্যাব গ্রেপ্তারকৃত দুই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”

র‍্যাব-৯ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category