শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

দৌলতপুর বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম নামের কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

Manzarul islam / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা, স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপুল আলীর ছেলে। সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে উপড় হয়ে সিয়ামের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা শিপুল আলী বলেন, সোমবার বিকাল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category