• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

ভৈরবে আম পাড়া নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৩০

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকায় নবাবের বাড়ির বংশের সাথে একই এলাকার ফর্সার বাড়ির বংশের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

২ ঘণ্টা যাবত চলা সংঘর্ষে উভয় পক্ষের ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মিজান, শরীফ মিয়া, চান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল করিম। এছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নবাবের বাড়ির বংশের সাথে একই এলাকার ফর্সার বাড়ির বংশের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। ৩ মে বিকালে ফর্সার বাড়ির আয়তুল মিয়ার আম গাছে ডিল দেয় নবাবের বাড়ির বিজয় মিয়া ও শাওন মিয়াসহ তাঁর সহপাঠীরা। এ সময় বাধা দেয় গাছের মালিক আয়তুল মিয়ার ছেলে মোখলেস মিয়া। বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করলেও যুবকদের মধ্যে দুইদিন যাবত উত্তেজনা চলে। আজ ৫ মে সকালে উভয় পক্ষ দা বল্লম, টেঁটা, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়৷

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category