খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া নামক স্থানে জনৈক আজম আলির বাড়ির সামনে মটরসাইকেল নিয়ন্ত্র হারিয়ে কারেন্টের থাম্বার সাথে ধাক্কা লেগে ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে প্রায়ভেট পড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রহমত (১৪) পিতা-হেকমত, সাহাবি (১৪) পিতা-আমিনুল ইসলাম ও সাইফ আলী (১৪) পিতা-জিয়ার আলী সর্ব সাং -দৌলতখালী চৌহদ্দি পাড়া, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। সকাল অনুমান ৭ টার দিকে বাড়ি থেকে তারা তিনজন পালসার মোটরসাইকেল করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে এসেছিল।
প্রাইভেট শেষ করে দৌলতখালী মাদ্রাসা মোড় হতে কিশোরীনগর রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় দ্রুত্বগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কারেন্টের থাম্বার সাথে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হলে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন এবং সাইফ কে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়, তার অবস্থা আশংখা জনক।