• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
কিশোরীর সন্তানের পিতা আপন ভাই, ডিএনএ পরীক্ষায় মুক্তি পেলেন ইমাম নবীগঞ্জে বড় মাদক চালান জব্দ, ভৈরবের দুই কারবারি গ্রেপ্তার বেলাবোতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের লাশ উদ্ধার ১২ বছরে পদার্পণ করল খান জাহান আলী থানা প্রেসক্লাব নবীগঞ্জে ইঁদুরের বি’ষপানে এক যুবকের মৃ’ত্যু চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল রাঙামাটি জেলা তাঁতীদলে বিতর্কিত কমিটি, তৃণমূল নেতাকর্মীদের প্রতিবাদ কুমিল্লায় ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চিতলমারীতে দোকানীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নবীগঞ্জে বড় মাদক চালান জব্দ, ভৈরবের দুই কারবারি গ্রেপ্তার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৮ মে, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৭মে) দুপুরে নবীগঞ্জ থানার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শ্যামলী কাউন্টারের সামনে অবস্থানরত দুই ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

‎পরে তাদের দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা তিনটি বস্তা পরীক্ষা করে মোট ৪৫.৫০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন -কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিপুর গ্রামের সোহাগ সরকার (৩৫) এবং নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নবী হোসেন (৩০)।

‎র‌্যাব-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-৯ আরও জানায়, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category