শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার

Khandaker Jalal uddin / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তাঁর ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন।

এরপর গত কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় তাঁর গলিত মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক ভাবর ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category