• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

গোপালগঞ্জের আকাশে দেখা মিললো অদ্ভুত আলোর ঝলকানি

মোঃ শান্ত শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৮ মে, ২০২৬

গোপালগঞ্জের আকাশে দেখা মিললো অদ্ভুত আলোর ঝলকানিগোপালগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি। যা কিছুক্ষণ স্থায়ী হয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে সদর উপজেলার তেবাড়িয়া, বিজয়পাশা ও পাইকান্দি গ্রামের আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলো দেখা যায়।

এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বাঁধন নামের এক যুবক জানান, ইন্টারনেটের কাজ করতে গিয়ে হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে? পূজা নামের একজন ফেস বুকে লেখেন, এটা আসলে কী আর কী বা হতে পারে?

সুশান্ত বণিক নামে আরও একজন লেখেন, পশ্চিম দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কি দেখা গেছে?

এই অদ্ভুত আলো নিয়ে গোপালগঞ্জে চলছে বিস্তার আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।
এ ব্যাপারে গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এটি আবহাওয়া অফিসের রাডারে ধরা পড়ে না। এ বিষয়ে এক্সপার্টরাই ভালো বলতে পারবেন। তারপরেও এটি কী ছিলো, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

গোপালগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি। যা কিছুক্ষণ স্থায়ী হয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে সদর উপজেলার তেবাড়িয়া, বিজয়পাশা ও পাইকান্দি গ্রামের আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলো দেখা যায়।

এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বাঁধন নামের এক যুবক জানান, ইন্টারনেটের কাজ করতে গিয়ে হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে? পূজা নামের একজন ফেস বুকে লেখেন, এটা আসলে কী আর কী বা হতে পারে?

সুশান্ত বণিক নামে আরও একজন লেখেন, পশ্চিম দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কি দেখা গেছে?

এই অদ্ভুত আলো নিয়ে গোপালগঞ্জে চলছে বিস্তার আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।

এ ব্যাপারে গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এটি আবহাওয়া অফিসের রাডারে ধরা পড়ে না। এ বিষয়ে এক্সপার্টরাই ভালো বলতে পারবেন। তারপরেও এটি কী ছিলো, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category