• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
বাজিতপুরে বসত বাড়ির আঙিনা থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার রাণীনগরে বেড়িবাঁধে ধসের আশঙ্কা, দুশ্চিন্তায় নদীর তীরের মানুষ বাগেরহাটে ডেঙ্গু ও চিকুন গুনিয়া রোধে যুবদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ গোপালগঞ্জে পাওনা টাকা নিয়ে সং’ঘর্ষ, ইউপি সদস্যসহ আ’হ’ত ১৩ মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সম্পাদক বেলকুচিতে গরু চুরি রোধে প্রশাসনের বিশেষ নজরদারি চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ বাহুবলে সড়কে প্রাণ গেলে বিএনপি নেতা নি’হ’ত ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক অগ্রগতি

বেলকুচিতে গরু চুরি রোধে প্রশাসনের বিশেষ নজরদারি

খোরশেদ আলম খসরু,সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের খামারিরা ব্যাপকভাবে কোরবানির পশু মোটাতাজাকরণ করেছেন। এ সময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে গরু চুরির খবর পাওয়া যাওয়ায় বেলকুচি উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

গরু চুরি প্রতিরোধে বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— রাত্রীকালীন টহল কার্যক্রম জোরদার, গ্রামের প্রবেশপথে বাঁশের বেড়িগেট স্থাপন, প্রতিটি গ্রামে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে কমিটি গঠন এবং সারারাত পাহারার ব্যবস্থা।

এরই ধারাবাহিকতায় সোমবার (১১ মে ২০২৬) দুপুর ২টায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইঝাইল গ্রাম পরিদর্শন করেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর।

পরিদর্শনকালে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, “চোর চক্র যেন কোনোভাবেই খামারিদের একটি গরুও চুরি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গ্রামে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা পিকআপসহ গরু বহনকারী যানবাহন দেখামাত্রই থানায় খবর দিন। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি থানার তদন্ত ওসি জহুরুল ইসলাম, এএসআই রনি, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং মাইঝাইল গ্রাম কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category