• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের কমিটি ঘোষণা নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নি’হত ৩ ভূমধ্যসাগরে বোটডুবি, গ্রিস যাওয়ার পথে ভৈরবের বায়জিদের মৃ’ত্যু জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু মুকসুদপুরের ননীক্ষীরে খাসজমি নিয়ে হামলা-মামলা কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

স্বপন রবি দাস,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় সুতাং নদীতে পড়ে সাদেক মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার দুই ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া বিকেলে সুতাং নদীর কাছাকাছি জমি থেকে ধান আনতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তারা দ্রুত নৌকায় করে ফিরে আসার চেষ্টা করেন।

‎সাদেকের ভাই ফরাশ মিয়া জানান, আবহাওয়া খারাপ দেখে তিনি নৌকা চালিয়ে ফিরছিলেন। এ সময় সাদেক নৌকার সামনে বসা অবস্থায় মাথায় একটি অ্যালুমিনিয়ামের পাত্র ধরে ছিলেন। হঠাৎ বজ্রপাতের শব্দ হলে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।

‎ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এবং লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালান।

‎লাখাই ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন বলেন, “নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।”

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতায় আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category