• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ছাত্রদল নেতার কলেজ মাঠে পশুর হাট, অনুমতি নাকচ করলেন ডিসি ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী হালুয়াঘাটে সীমান্তিকা সুপার মার্কেট’ পরিদর্শন করলেন ইউএনও ফয়সাল আহমেদ বন্য হাতির আক্রমণে আহত সুরুজ আলীকে দেখতে হাসপাতালে ইউএনও পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১ কালীগঞ্জ মহুরম আজাদ ফারুক চেয়ারম্যারের স্মরণে মিলাদ ও দোয়া

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে কাউন চাষ

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

এক সময় গ্রামবাংলার জনপ্রিয় খাদ্যশস্য ছিল কাউন। তবে আধুনিক কৃষি ব্যবস্থার পরিবর্তন ও লাভজনক অন্যান্য ফসলের দিকে ঝুঁকে পড়ায় এখন ঠাকুরগাঁওয়ে প্রায় বিলুপ্তির পথে চলে গেছে কাউন চাষ।

জেলার ৫ টি বিভিন্ন উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বাড়ির আঙিনা ও জমিতে ব্যাপকভাবে কাউন চাষ হতো। এটি দিয়ে পায়েস, খিচুড়ি ও বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হতো। কিন্তু বর্তমানে ধান, ভুট্টা ও গম চাষে বেশি লাভ হওয়ায় কৃষকরা কাউনের আবাদ কমিয়ে দিয়েছেন।

বয়স্ক কৃষকরা জানান, এক সময় গ্রামের মানুষের খাদ্য তালিকায় কাউনের বিশেষ কদর ছিল। বর্তমানে নতুন প্রজন্মের অনেকেই এই শস্যের নাম পর্যন্ত জানে না। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ফসল।

ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তর সুত্রে জানান যায় জেলায় মোট এক হেক্টরের কম জমিতে কাউন চাষ করেছে। এখন বর্তমানে চাষিরা কাউন চাষ করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category