• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর, প্রধান আসামি শাওন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মেলন, সভাপতি-সোহাগ,সম্পাদক-শাহাদাৎ শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ

মধুপুরে চাঁদা না দেয়ায় মারপিট দোকান ভাংচুর

আলকামা সিকদার, মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়িকে মারপিট করে হাত ভেঙ্গে দিয়েছে চাঁদাবাজরা ও একই সাথে তার দোকানসহ মোট চারটি দোকান ভাংচুর করার তথ্য পাওয়া গেছে।
রবিবার(১০ মে) বিকেলে মধুপুর উপজেলার পৌরসভাধীন ২ নং ওয়ার্ড জটাবাড়ী(মহিষমারা মোড়) বাজারে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী আহত রফিকুল ইসলাম জানান, পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম(৪২) দীর্ঘদিন যাবৎ জটাবাড়ী(মহিষমারা) মোড় বাজারে পাটের তৈরি খালি ছালা (বস্তার) ব্যবসা করে আসতেছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর হতে জটাবাড়ী চেয়ারম্যান বাড়ী মোড় এলাকার হাবিব, মানিক,মুক্তার,নিঝুম ও আবদুল্লাহসহ কয়েকজন মিলে নিয়মিত আমার দোকানে এসে টাকা চাইতো। মাঝে মধ্যে আমি তাদেরকে ৪/৫ হাজার করে দিতাম। কিন্তু ঘটনার দিন বিকেলে আমি বস্তা বিক্রি করে টাকা নিয়ে দোকানে অবস্থান করতেছি এমন সময় ওরা দল বল নিয়ে এসে আমার নিকট ৯০ হাজার টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে সকলে মিলে আমার উপর আক্রমণ করে আমার বাম হাত ভেঙ্গে দেয় এবং আমার কাছে থাকা সাত লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় দোকানের সিসি ক্যামেরা, মনিটর,টেবিল,গ্লাসসহ আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,বিকেল বেলায় বাজারে রফিকের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি মানিক, মুক্তার ও নিঝুমরা এসে রফিকুলের নিকট টাকা চাইতেছে। টাকা দিতে না চাইলে দোকানদাকে ওরা সবাই মিলে মেরে তার হাত ভেঙ্গে দেয়। এছাড়াও বাজারে চায়ের দোকানসহ আরো তিনটি দোকান ভাংচুর করে তারা। অপর একজন জানান, তারা বাজার থেকে যাওয়ার সময় বলে যায় এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত মানিক ও হাবিবের সাথে কথা বললে তারা জানান, রফিকুলের অভিযোগ ভিত্তিহীন, মোটরসাইকেল দূর্ঘটনায় তার হাত ভেঙ্গে গেছে। দোকান ভাংচুরের বিষয়ে তারা জানান, মানিক মিয়াকে রফিকুল ইসলাম অপমান করার কারনে এলাকার ছোট ভাইয়েরা রাগান্বিত হয়ে এই কাজ করছে।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, দোকান ভাংচুর ও মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category