• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline
ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১ গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ ছি’নতাই’কারী গ্রে’প্তার

এলাকাবাসীর খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ

পিরোজপুর প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২-৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোলবুনিয়া সরকারি আশ্রয়ন প্রকল্পের পাশে মোহাম্মদ ফজলুল হক আকনের পুকুরে এ ঘটনা ঘটে।

ফজলুল হক আকনের জানান, পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কাপ ,পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। বাড়ির পাশের কিছু লোকজন জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়েছে। এই পুকুরের পানি স্থানীয় ৩০ থেকে ৩৫ টি পরিবার এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এই পুকুরের পানি পান করেন। পাশে একটি মসজিদ রয়েছে এখান থেকে ওযু করেন। আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দিবেন জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছুক্ষণ পরপর পুকুরের মাছ মরে ভেসে উঠে।পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই পুকুর থেকে পানি সংগ্রহ করে পান করতাম।

আমড়াগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোলবুনিয়ার গ্রাম পুলিশ আশীষ দর্জি জানান, কারা রাতের আঁধারে বিষ দিয়েছে এখনো জানা যায়নি। তবে আমরা তদন্ত করে বিষয়টি সামনে আনার চেষ্টা করছি।

আমড়াগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান,খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এসে দেখি দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে অনেক মাছ মারা গেছে। পুকুরের পাশে একটি মসজিদ রয়েছে এখানে মুসল্লিরা ওযু করেন এবং এলাকাবাসী এই পুকুর থেকে পানি সংগ্রহ করে পান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category