• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত আদেশকৃত শিক্ষক যোগ দেননি, পাঠানো হলো নতুন শিক্ষক মৌলভীবাজার চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মিছিল নাজিরপুর যুবদলে রাসেল সিকদার নিয়ে জোর আলোচনা কুড়িগ্রামের গ্রামে চীনা জামাইকে দেখতে ভিড়, সামাজিক মাধ্যমে ভাইরাল রংপুর বিভাগে ভূমিসেবা মেলা-২৬ বাস্তবায়নে প্রেস কনফারেন্স টুঙ্গিপাড়ায় মাদক ও চুরি প্রতিরোধে যুব সমাজের কঠোর অবস্থান কুলিয়ারচরে ব্যবসায়ীর মৃ’ত্যু নিয়ে রহস্য, দু’র্ঘটনা নাকি পরিকল্পিত হা’মলা বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত পাওনা টাকা চাওয়ায় মারধর, প্রাণ হারালেন বৃদ্ধ শ্রমিক

টুঙ্গিপাড়ায় মাদক ও চুরি প্রতিরোধে যুব সমাজের কঠোর অবস্থান

মো.শান্ত শেখ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজের লোক হলেও ছাড় নয়” — সামাজিক আন্দোলনে ঐক্যবদ্ধ তরুণর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে মাদক ও ছোটখাটো চুরি প্রতিরোধে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় যুব সমাজ। গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে তারা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
শনিবার স্থানীয় যুবকদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা ও সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা বলেন, “আজ থেকে বাশুড়িয়া গ্রামে কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন—সে নিজের ভাই, আত্মীয় কিংবা পরিবারের সদস্য হলেও তাকে ছাড় দেওয়া হবে না।”
এ উদ্যোগে নেতৃত্ব দেন বাশুড়িয়া গ্রামের যুবক তুহিন শেখ। এসময় উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, বর্নি ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল, বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রইস শেখ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও সচেতন এলাকাবাসী।

বক্তারা আরও বলেন, বর্তমানে মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। যুব সমাজ ঐক্যবদ্ধ থাকলে গ্রাম থেকে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেতন মহল বিভিন্নভাবে কাজ করে আসছে। তবে যুব সমাজের এমন দৃঢ় অবস্থান সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
কর্মসূচির শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category