• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ছাত্রদল নেতার কলেজ মাঠে পশুর হাট, অনুমতি নাকচ করলেন ডিসি ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী হালুয়াঘাটে সীমান্তিকা সুপার মার্কেট’ পরিদর্শন করলেন ইউএনও ফয়সাল আহমেদ বন্য হাতির আক্রমণে আহত সুরুজ আলীকে দেখতে হাসপাতালে ইউএনও পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১ কালীগঞ্জ মহুরম আজাদ ফারুক চেয়ারম্যারের স্মরণে মিলাদ ও দোয়া

চালের বস্তা ও সিলিন্ডারে অভিনব কৌশল, ৪৮ বোতল মদ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডার ও চালের বস্তার ভেতরে লুকিয়ে ভারতীয় মদ পাচারের সময় নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজে অভিযান চালিয়ে তাকে আটক করে কলমাকান্দা থানা পুলিশ। আটক নাসিরউদ্দিন একই ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার ওসি আবুল হাসেমের নির্দেশনায় এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনকভাবে বহন করা একটি চালের বস্তাসহ নাসিরউদ্দিনকে আটক করা হয়।

তল্লাশির একপর্যায়ে দেখা যায়, একটি রান্নার গ্যাস সিলিন্ডারের নিচের অংশ কৌশলে কেটে ভেতরে তুষ ও কুঁড়ো দিয়ে বিশেষভাবে বিদেশি মদের বোতল লুকিয়ে রাখা হয়েছে। বাইরে থেকে যেন কোনো শব্দ না হয়, সেভাবেই বোতলগুলো সাজানো হয়েছিল। পরে পুরো সিলিন্ডারটি চালের বস্তার ভেতরে ভরে সাধারণ মালামাল হিসেবে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

থানায় নিয়ে সিলিন্ডারটি খুলে পুলিশ ৪৮ বোতল ভারতীয় ‘ব্ল্যাক’ (Black)সহ বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। চোরাকারবারিরা অভিনব কৌশল নিলেও পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা বিদেশি মদ ও পাচারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category