• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

বাজিতপুরে অটোরিকশার ধাক্কায় আহত শিশুর জন্য সহায়তার আবেদন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের দেওচান্দী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তিন বছরের শিশু ফারিসা। বর্তমানে সে গুরুতর অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গত ২১ মে (বুধবার) বাড়ির সামনে খেলাধুলা করার সময় সরারচর-টু-বালিগাঁও সড়কের দেওচান্দী এলাকায় একটি অটোরিকশার ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় শিশু ফারিসা। দুর্ঘটনায় তার মাথা ও পিঠে গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ফারিসার বাবা শফিকুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। দিন এনে দিন খাওয়া এই পরিবারটি বর্তমানে শিশুটির চিকিৎসা ব্যয় নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে।

শিশু ফারিসার বাবা শফিকুল ইসলাম সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তার মেয়ের চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর: ০১৯৮৮৩৬৯১৩৮ (ফারিসার মায়ের বিকাশ নম্বর)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category