• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার বেলকুচিতে নজরুলের ৫০তম মৃ’ত্যুবার্ষিকীতে আলোচনা সভা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষক নি’হত, স্ত্রীসহ দুই নারী আ’হত

মোঃ রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী রুমা বেগম (৩৬) ও মর্জিনা বেগম (৫০) নামে আরও দুই নারী আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতের এঘটনা ঘটে।
নিহত মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে ধানের খলায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মহব্বত খাঁ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন তার স্ত্রী রুমা বেগম ও মর্জিনা বেগম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বজ্রপাতের র্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category