• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

চা বাগানে কাজের সময় বজ্রপাতে আ’হত ৫ নারী শ্রমিক

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)। তাঁদের মধ্যে রুজিনা নাহারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুরমা চা-বাগানে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, “বজ্রপাতে আহত হয়ে পাঁচজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category